সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে তিন মামলায় সাজাপ্রাপ্ত, সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কমলনগরে তিন মামলায় সাজাপ্রাপ্ত, সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কমলনগরে তিন মামলায় সাজাপ্রাপ্ত, সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

তিন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজন রাজুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমাবার (২১ জানুয়ারী) দুপুরে উপজেলার চরবসুর চকবাজার এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রাজু চর কাদিরা গ্রামের মৃত মোতাহের হোসেন কালন মিয়ার ছেলে এবং কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য।
কমলনগর থানার উপপরিদর্শক (এএসআই) আশরাফুল আরিফ জানান, আসামি রাজুর বিরুদ্ধে চেক সংক্রান্ত তিনটি মামলায় বিভিন্ন মেয়াদে সাজা রয়েছে। এর মধ্যে ২টি মামলায় ১ বছর করে এবং অপর একটি মামলা ৬ মাসের সাজা আছে। প্রতারণা মামলায় (অর্থ জালিয়াতি) আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হয়ে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আশরাফ উদ্দিন রাজুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আদালতে কয়েকটি মামলা বিচারাধিন রয়েছে বলেও জানা যায় তিনি।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com