সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
ডাকাতির প্রস্তুতি মামলায় চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের কাজী বাবলু কারাগারে

ডাকাতির প্রস্তুতি মামলায় চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের কাজী বাবলু কারাগারে

ডাকাতির প্রস্তুতি মামলায় চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের কাজী বাবলু কারাগারে

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবুলকে ডাকাতির প্রস্তুতির মামলায় কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সদর হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আরো পড়ুন: লক্ষ্মীপুর ট্র্যাজেডি: যে কারণে সড়কে প্রাণ দিল একই পরিবারের ৬ ব্যক্তি

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ঝাউডগী এলাকার মোসলেহ উদ্দিনের বাগানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো একদল ডাকাত। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। ওই সময় সেখানে কাজী মামুনুর রশিদ বাবলুও ছিলেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, ডাকাতির প্রস্তুতি মামলায় কাজী মামুনুর রশিদ বাবুলকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

অন্যদিকে কাজী বাবলু বিরুদ্ধে অভিযোগ রয়েছে গত ২০ জানুয়ারী একই কমিটির যুগ্ম আহবায়ক রিয়াজ হোসেন জয়ের উপর হামলা চালিয়ে তাকে বেধম মারধর করে কাজী বাবলুর অনুসারীরা।

এ ঘটনায় ২২ জানুয়ারী রিয়াজ হোসেন জয় বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় ৬ জনকে আসামী করে মামলা দায়ের করে। ওই মামলায় পুলিশ কপিল উদ্দিন কলেজ ছাত্রলীগের সভাপতি মাসুদ এবং চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাকিল কে গ্রেপ্তার করে।

থানা ছাত্রলীগের আহবায়ক কাজী বাবলুর অনুসারীদের বিরুদ্ধে মামলা করায় ক্ষিপ্ত হয়ে কাজী বাবলুর নেতৃত্বে ২০/২৫জন নেতাকর্মী রিয়াজে বাড়িতে হামলা করে তার ঘর ভাংচুর করে এবং ঘরের বিভিন্ন আসবাব পত্র ভাংচুর করেছে বলে অভিযোগ মামলার বাদী রিয়াজের।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com