সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে ৪'শ ইয়াবাসহ কবিরাজ আটক

রায়পুরে ৪’শ ইয়াবাসহ কবিরাজ আটক

রায়পুরে ৪’শ ইয়াবাসহ কবিরাজ আটক

রায়পুর: লক্ষ্মীপুরের রায়পুরে ৪’শ ইয়াবা ট্যাবলেটসহ (যার মুল্য-পিচ ৩’শ টাকা করে ১ লক্ষ ২০ হাজার টাকা) ইসমাইল কবিরাজ নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ । মঙ্গলবার সকাল ৯টায় রায়পুর-হায়দরগন্জ সড়কের দেবিপুর গ্রামের সোলাখালি ব্রীজ’র উপর থেকে বিক্রি করার সময় তাকে আটক করা হয়।

এসআই মানিক চন্দ্র বড়ুয়া বাদী হয়ে ইসমাইলসহ দুই জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছেন । আটক মোঃ ইসমাইল কবিরাজ (৪০) চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চরপোড়ামুখী গ্রামের নজরুল ইসলাম নসু কবিরাজের ছেলে। এএসআই মোঃ সবুজ জানান, হাইমচর থানার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ ইসমাইল তার এক সঙ্গীকে নিয়ে রায়পুর-হায়দরগন্জ সড়কের সোলাখালি ব্রীজের উপর ইয়াবা বিক্রির জন্য ক্রেতার উদ্দ্যেশ্যে অপেক্ষা করছিলো।

গোপন সংবাদ পেয়ে কৌশলে ইসমাইলকে আটক করলেও তার সহযোগি পালিয়ে যায়। তার বিরুদ্ধে হাইমচরসহ চাঁদপুর থানায় মাদক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরোট্রলারেন্স ঘোষনা করেছি যোগদানের সময়। ইসমাইলসহ তার সহযোগিদের আটকে চেষ্টা অব্যাহত রয়েছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com