সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ৪ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে ৪ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে ৪ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে প্রাইভেটকার চালক নাজমুল আহসান হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহে নূর এ রায় দেন। দণ্ড প্রাপ্তরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া গ্রামের জিল্লুর রহিমের ছেলে কামরুল হাসান রাব্বি (২১), শ্রীরামপুর গ্রামের মো. মোস্তফার ছেলে মো. রুবেল (২১), আবদুল ওয়াদুদের ছেলে মো. মানিক (২৩) এবং বড়ালিয়া গ্রামের আবদুল হাই এর ছেলে মো. রিয়াজ (২৫)। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

এজাহার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১২ জুন ঢাকার উত্তরা থেকে ভুয়া পরিচয় দিয়ে একটি রেন্ট-এ কারের প্রাইভেটকার ভাড়া নেয় আসামিরা। ওইদিন রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের তোতারখিল এলাকায় আসার পর ওই গাড়ির চালক নাজমুল আহসানকে কুপিয়ে হত্যা করা হয়। পরে তারা গাড়িটি নিয়ে পালিয়ে যান। নাজমুল চাপাইনবাবগঞ্জ পৌরসভার হুজাপুর গ্রামের আনোয়ার হোসেন মালুর ছেলে।

এ ঘটনায় ২০১৩ সালের ২২ জুন গাড়ির মালিক শাহীন তারেক বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শাহীন ঢাকা দক্ষিণখান এলাকার সিরাজ উদ্দিন আহমেদের ছেলে।

পরে চাঁদপুর থেকে ওই গাড়িটি উদ্ধার করে পুলিশ। এর সূত্র ধরে কামরুল ও রুবেলকে গ্রেফতারের পর তারা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। পরবর্তীতে তারা জামিনে বের হন।

২০১৪ সালের ২০ অক্টোবর চার জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। পরে ১০ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন আদালত।

লক্ষ্মীপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, চালক নাজমুল হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এছাড়া ৪২০ ধারায় আসামিদের আরও ৫ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিরা সবাই পলাতক রয়েছে বলেও জানান পিপি জসিম উদ্দিন

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com