সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে এবার রিট করেছেন লক্ষ্মীপুরের দুই আইনজীবী

ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে এবার রিট করেছেন লক্ষ্মীপুরের দুই আইনজীবী

ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে এবার রিট করেছেন লক্ষ্মীপুরের দুই আইনজীবী

সরকারি ডাক্তারদের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে প্রাইভেট প্র্যাকটিস বন্ধের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। সোমবার (০৪ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী এ রিট আবেদন দায়ের করেন।

আইনজীবীরা হলেন- আবদুস সাত্তার পালোয়ান, সালাহ উদ্দিন রিগ্যান, সুজাদ মিয়া, আমিনুল হক ও  কাউছার উদ্দিন মন্ডল। আবেদনে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতিকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে রুল জারির পাশাপাশি সব সরকারি হাসপাতালের কার্যক্রম মনিটরিং করা এবং সরকারি হাসপাতালে অনিয়ম বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করার নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া চিকিৎসকদের জন্য একটি গাইডলাইন করতে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে একটি স্বাধীন কমিশন গঠন করার নির্দেশনা চাওয়া হয়েছে।

স্থানীয় ভাবে জানা যায়, ২৮ জানুয়ারি তারিখে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাকের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগের প্রেক্ষিতে ২৯ জানুয়ারি এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে সরকারসহ সংশ্লিষ্টদের কাছে আইনি নোটিশ পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের আব্দুস সাত্তার পালোয়ান।

সুপ্রিম কোর্টের আইনজীবি আবদুস সাত্তার পালোয়ান এবং সালাহ উদ্দিন রিগ্যানের বাড়ি লক্ষ্মীপুর জেলায়।

স্থানীয়ভাবে জানা যায়, সোমবার (২৮ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা অবহেলায় মো. বাবুল হোসেন (৪০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তিনি কার্ডিওলোজি সমস্যায় ভুগছিলেন। কিন্তু ঘটনার সময় হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক (কনসালটেন্ট কার্ডিওলোজি) ভবাণী প্রসাদ রায় উপস্থিত ছিলেন না। তিনি তার ব্যক্তিগত চেম্বার দক্ষিণ তেমুহনী এলাকায় ছিলেন। তার অনুপস্থিতির কারণেই রোগী মারা গেছেন বলে স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com