সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
মেঘনা নদী থেকে দেশীয় অস্ত্র, লাঠিসোটাসহ আটক-১৫

মেঘনা নদী থেকে দেশীয় অস্ত্র, লাঠিসোটাসহ আটক-১৫

মেঘনা নদী থেকে দেশীয় অস্ত্র, লাঠিসোটাসহ আটক-১৫

লক্ষ্মীপুরের মেঘনা নদীর গাজীপুরচর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ১৫ জলদস্যুকে আটক করা হয়েছে জানিয়েছে পুলিশ। রোববার দুপুরে সদর উপজেলার মজুচৌধুরীরহাট নৌ-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ সময় তাদের নিকট থেকে দেশীয় অস্ত্র, লাঠিসোটা সহ ২টি ইঞ্জিন চালিত নৌকা এবং অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে।

আটককৃতরা হলো, বেলাল হাওলাদার, দুলাল হোসেন, হিরণ পাটোয়ারী, সোহাগ মাঝি, রিপন সরদার, মামুন বয়াতি, মো.ইউনুস, জাহাঙ্গীর মাইনতা, মোহাম্মদ আলী, তাহের শেখ, আব্দুর রহিম মাঝি, মামুন পলওয়ান, আনোয়ার মাঝি, আলমগীর হোসেন ও রিপন শেখ।

তাদের সকলের বাড়ি বরিশালের পাতারহাট,উলানিয়া ও মেহেন্দিগঞ্জ এলাকায়।

মজুচৌধুরীরহাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো. ইব্রাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দুপুরে সঙ্গীয় ফোর্স নিয়ে মতিরহাট গাজীপুর চরের পূর্বদিকে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ধাওয়া করে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে আটককৃতদের জেলহাজতে পাঠানো হবে বলে জানান তিনি।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com