সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণচেষ্টা

লক্ষ্মীপুরে চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণচেষ্টা

লক্ষ্মীপুরে চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণচেষ্টা

লক্ষ্মীপুরে চকলেটের লোভ দেখিয়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার বেলা ১১টার দিকে পৌরসভার বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকার আবু সায়েদের ছেলে ফারুকের বিরুদ্ধে শিশুটির বাবা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, লক্ষ্মীপুর পৌরসভার বাস টার্মিনাল এলাকার একটি বাড়ি থেকে ফারুক ওই শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে বাগানে নিয়ে যায়। একপর্যায়ে শিশুকে সে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন আসতে দেখে ফারুক দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর ওই শিশু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। পরে চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে নেয়া হয়।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, শিশুটির বাবা থানায় অভিযোগ করেছেন। অভিযুক্ত ফারুককে গ্রেফতারের চেষ্টা চলছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com