সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে মামলা তুলে নিতে ব্যবসায়ীর ওপর হামলা

লক্ষ্মীপুরে মামলা তুলে নিতে ব্যবসায়ীর ওপর হামলা

লক্ষ্মীপুরে মামলা তুলে নিতে ব্যবসায়ীর ওপর হামলা

লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জের ধরে রফিকুল ইসলাম(৬০) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটে ২৮ ফেব্রুয়ারি (বৃহঃস্পতিবার) সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের লামচি গ্রামের রসুলগঞ্জ বাজারের উত্তরে আফসার উদ্দিন ব্যাপারি বাড়ির সামনে। এতে ওই ব্যবসায়ী গুরুতর আহত হলে সদর থানা পুলিশের সহায়তায় সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তির অবস্থা আশাঙ্কাজনক বলে জানিয়েছেন।

অভিযোগ উঠেছে, স্থানীয় মৃত ইদ্রিস মিয়ার ছেলে  জহির হোসেন, সোহেল, মামুন, হাসানসহ কয়েকজন তার উপর অতর্কিতভাবে হামলা করে। এতে রফিকুল ইসলাম গুরুতর আহত হলেও তাকে হাসপাতালে আনতে বাঁধা দেয়।

পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। আহত ব্যক্তি ও স্বজনদের অভিযোগ, তাদের সাথে আমাদের আগের একটি মামলা ছিল। যেটির ফৌজদারী রিভিশান নাম্বার ১২৯, ২০১৮সাল। মামলার পলাতক আসামী হয়েও ভিন্ন কৌশলে আসামী খালাশ পায়। সেজন্য আমরা আদালতে আবার এটার বিরুদ্ধে আপিল করেছি। যার জন্য আবার এ বছরের মার্চের ৩ তারিখে আদালত আসামীদের আদালতে হাজির হতে বলে।

এই মামলা তুলে নিতে আমাদেরকে হুমকি ধামকি দিয়ে আসছিলো জহির সন্ত্রাসী ও তার লোকেরা। তার কাছে অস্ত্রও আছে। সে রাতে পালিয়ে পালিয়ে থাকে। দিনে মানুষের ওপর অত্যাচার চালায়। হুমকি ধামকি দেয়। ওই এলাকাকে সে নিয়ন্ত্রণ করে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com