সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে বেদে পল্লীতে র‌্যাবের অভিযান, ইয়াবাসহ আটক-১

লক্ষ্মীপুরে বেদে পল্লীতে র‌্যাবের অভিযান, ইয়াবাসহ আটক-১

লক্ষ্মীপুরে বেদে পল্লীতে র‌্যাবের অভিযান, ইয়াবাসহ আটক-১

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের বেদেপল্লীতে র‌্যাবের অভিযানে ৫২ পিস ইয়াবাসহ মোবারক ওরফে হুক্কা (২৫) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (০২ মার্চ) বিকাল ৫টায় চন্দ্রগঞ্জ পূর্ববাজারের বাঁধেরগোড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হুক্কা বেদেপল্লীর সামছুল হক হস্কুর পুত্র বলে র‌্যাব জানিয়েছে।
জানা যায়, দীর্ঘদিন যাবত চন্দ্রগঞ্জের বাঁধেরগোড়ায় বসবাসকারী ভাসমান বেদেপল্লীতে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরণের মাদক বিক্রি করে আসছে বেদে সমাজের লোকজন। এনিয়ে সম্প্রতি জাতীয় ও স্থানীয় পত্রিকায় অনেকগুলো সংবাদ প্রকাশিত হয়। শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের সহকারী পরিচালক (এএসপি) প্রনব কুমারের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক বিক্রেতা মোবারক ওরফে হুক্কা’কে আটক করে তল্লাশী চালালে তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে আটক করা হয়।  এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com