সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ১৮ জেলের জেল জরিমানা

লক্ষ্মীপুরে ১৮ জেলের জেল জরিমানা

লক্ষ্মীপুরে ১৮ জেলের জেল জরিমানা

লক্ষ্মীপুরের মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ৪ জেলেকে কারাদন্ড ও ১৪ জেলেকে জরিমানা করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯ টায় সদর উপজেলা মজুচৌধুরী হাট ঘাটে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ রায় দেন আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা। এ সময় অপ্রাপ্ত বয়স হওয়ায় মুচলেকা নিয়ে আরো ১৯ শিশু জেলেকে ছেড়ে দেন তিনি। আটকৃতরা ভোলা ও লক্ষ্মীপুরের কমলনগরের বাসিন্দা।

এর আগে সোমবার দুপুর থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত নদীতে অভিযান চালিয়ে এসব জেলেকে আটক করে কোষ্টগার্ড, মৎস বিভাগ ও নৌ পুলিশ। এসময় ইঞ্জিন চালিত ছয়টি নৌকা ও ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহমিদা মোস্তফার নেতৃত্বে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট ফাহমিদা মোস্তফা বলেন, আইন অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে কোষ্টগার্ড, মৎস বিভাগ ও নৌ পুলিশের যৌথ অভিযানে ১৮ জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৪ জনকে কারাদন্ড এবং ১৪ জেলেকে ৩ হাজার করে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়। আগামীতেও আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান ও জেল জরিমান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয় মৎস কর্মকর্তা সরওয়ার জামান, কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার সাহ জামাল।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com