সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের গরু লুট

রায়পুরে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের গরু লুট

রায়পুরে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের গরু লুট

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানের লোকজনের বিরুদ্ধে পরাজিত প্রার্থীর সমর্থকের গরু লুটের অভিযোগ উঠেছে। বুধবার (২৭ মার্চ) বিকেলে মো. সবুজ মাঝি সুষ্ঠু বিচারের দাবিতে স্থানীয় সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযুক্তরা হলেন, আবুল মাঝি, বাবুল মাঝি, বাচ্চু মাঝি, রাশেদ হাওলাদার, আল-আমিন মাঝি, সালাউদ্দিন খাঁ ও মমিন খাঁ। তারা রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চর ইন্দুরিয়া গ্রামের বাসিন্দা। সবুজ একই গ্রামের মৃত আবদুল হক মমিনের ছেলে ও পেশায় চা দোকানি।

মামলা সূত্রে জানা যায়, রায়পুর উপজেলা পরিষদের নির্বাচনে মামুনুর রশিদ (নৌকা) ও আলতাফ হোসেন হাওলাদার (মোটরসাইকেল) প্রতিদ্বন্ধিতা করেন। চা দোকানি সবুজ মোটরসাইকেলের সমর্থক ছিলেন। রায়পুরের উত্তর চরবংশী ২ নম্বর ওয়ার্ডের চর ইন্দুরিয়া গ্রামে তার দোকানে মোটরসাইকেল প্রতীকের রেকডিং বাজিয়ে প্রচারণা করতেন।

এতে রাশেদ ও বাবুলসহ অভিযুক্তরা তাকে প্রচারণা করতে নিষেধ করেন। কিন্তু তিনি প্রচারণা বন্ধ করেননি। ২৪ মার্চ ভোটকেন্দ্রে সবুজকে দেখে তারা মারধরের হুমকি দেয়। ওইদিন নির্বাচনে নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ বিজয়ী হন। রাতেই বাবু ও রাশেদসহ তার লোকজন সবুজকে মারধর করতে তার বাড়িতে প্রবেশ করে।

এসময় সবুজ পরিবারের লোকজন নিয়ে পালিয়ে যায়। কাউকে না পেয়ে তারা ওই বাড়ি থেকে একটি গরু নিয়ে যায়। পরদিন স্থানীয় একটি ফসলী ক্ষেতে গরুর চামড়া ও মাথা পাওয়া গেছে। ঘটনাটি পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

চা দোকানি মো. সবুজ মাঝি বলেন, গরু লুটের ঘটনাটি আমি পুলিশ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) রোকন দেওয়ান বলেন, গরু লুটের ঘটনাটি সত্য। তবে এতে কে বা কারা জড়িত তা জানা যায়নি।

উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কি কারণে এবং কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি।

হাজিমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্থকে মামলার পরামর্শ দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রায়পুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, ঘটনাটি শুনেছি। তবে আমার লোকজন ঘটনার সঙ্গে জড়িত নয়।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com