সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে পুলিশের নিকট ভাবীকে হত্যার বিবরণ দিল দেবর

লক্ষ্মীপুরে পুলিশের নিকট ভাবীকে হত্যার বিবরণ দিল দেবর

লক্ষ্মীপুরে পুলিশের নিকট ভাবীকে হত্যার বিবরণ দিল দেবর

লক্ষ্মীপুরে পুলিশের নিকট গৃহবধু শিল্পী আক্তারকে হত্যার বিবরণ দিয়ে স্বীকারোক্তি মূলক জবানবন্দীও দিয়েছে ঘাতক দেবর মো. নিরব। বৃহস্পতিবার (২৮ মার্চ) ভোর রাতে নোয়াখালী এবং কুমিল্লা জেলায় অভিযান চালিয়ে দেবরসহ আরো ২জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতারকৃত অন্যরা হলেন, শ্বশুর মুসলিম মিয়া (৫৫) এবং শ্বাশুড়ি হাজরা বেগম (৪৫)। তারা সদর উপজেলার ভবানীগঞ্জ চরভূতা গ্রামের বাসিন্দা।

গত ৬ ফেব্রুয়ারী১৯ (বুধবার) দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধু শিল্পী আক্তারকে হত্যা করে দেবর ও শ্বশুর বাড়ির লোকজন। এ ঘটনায় ওইদিন রাতে নিহতের বড় ভাই আমির হোসেন বাদী হয়ে দেবর নিরবকে প্রধান আসামী করে লক্ষ্মীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে শ্বশুর বাড়ির লোকজন পলাতক ছিলো।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ঘাতক দেবর নিরব হত্যাকান্ডে নিজের সম্পৃক্ততার কথা  স্বীকার করেন এবং ঘটনার বিবরণ দিয়েছে।

জবানবন্দী সূত্রে জানা যায়, নিহত গৃহবধু শিল্পী এবং নিরব আপন দেবর-ভাবী। ঘটনার দিন (৬ ফেব্রুয়ারী) দুপুরে গৃহবধূর চার বছরের ছেলে শিপনকে কেন্দ্র করে দেবর নিরবের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে নিরব ঘরে থাকা হাতপাখা দিয়ে শিল্পীর মাথায় আঘাত করে এবং জোরে তলপেটে লাথি মারে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দেবর নিরবের জবানবন্দীতে জানা যায়।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com