সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ডাকাতের গুলিতে ব্যবসায়ী নিহত, আহত ৩

লক্ষ্মীপুরে ডাকাতের গুলিতে ব্যবসায়ী নিহত, আহত ৩

লক্ষ্মীপুরে ডাকাতের গুলিতে ব্যবসায়ী নিহত, আহত ৩

লক্ষ্মীপুরে ডাকাতের গুলিতে মোসলেহ উদ্দিন (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় একই পরিবারের আরও তিনজনকে কুপিয়ে আহত করে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুটে নেয় ডাকাতরা। সোমবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ঝাউডগি গ্রামের পাটোয়ারি বাড়িতে এ ঘটনা ঘটে।

মোসলেহ উদ্দিন ওই গ্রামের দুদু মিয়া পাটোয়ারীর ছেলে। তিনি স্থানীয় চৌধুরী বাজারের মাংস ব্যবসায়ী ছিলেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ নোয়াখালী সদর হাসপাতাল মর্গে রয়েছে। আহতরা হলেন, মোসলেহ উদ্দিনের মা আয়েশা বেগম, ভাই মিলন হোসেন ও ছেলে আরমান হোসেন। তারা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানায়, রাতে মোসলেহ উদ্দিনের বাড়িতে একদল ডাকাত হামলা করে। তিনি হাট থেকে বাড়ি ফিরে ডাকাতির বিষয়টি টের পেয়ে চিৎকার করতে থাকেন। এ সময় ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি করে। এ সময় তার মা, ভাই ও ছেলে এগিয়ে এলে তাদেরকে কুপিয়ে আহত করা হয়। পরে ডাকাত দল স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। ডাকাতরা চলে গেলে স্থানীয়রা এসে গুলিবিদ্ধ মোসলেহ উদ্দিনসহ আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। গুলিবিদ্ধ মোসলেহ উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

স্থানীয় কুশাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আমিন ডাকাতি ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে যায়। ডাকাতদলকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com