সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে সরকারী খাস ভূমির লীজমানি আদায়ে অভিযান

লক্ষ্মীপুরে সরকারী খাস ভূমির লীজমানি আদায়ে অভিযান

লক্ষ্মীপুরে সরকারী খাস ভূমির লীজমানি আদায়ে অভিযান

লক্ষ্মীপুরে হাটবাজারের একশনা বন্দোবস্তকৃত চান্দিভিটাসহ সরকারী খাস ভূমিতে লীজকৃত ভূমির লীজমানি আদায়ের লক্ষে বিভিন্ন স্থানে অভিযান করছেন লক্ষ্মীপুর সদর সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা মুস্তফা। ভূমি সপ্তাহ পালন ও উন্নয়ন কর আদায় উপলক্ষে বিকেলে শহরের পুরাতান আদালত, গেঞ্জি হাটাসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহিমদা মুস্তফা বলেন, সরকারী ভাবে ভূমি সপ্তাহ চলছে। উপলক্ষে ভূমি সপ্তাহ পালনের পাশাপাশি উন্নয়ন কর আদায় করার জন্য আমরা কাজ করছি। এ উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে চান্দিভিটার লীজকৃত মালিকরা অনেকেই দ্বীর্ঘদিন থেকে কর দিচ্ছেনা।

তারা যেন কর দেয় এবং ওইসব জমির বকেয়া খাজনা পরিশোধ করে সে জন্যে আমরা অভিযান করছি। ইতোমধ্যে কয়েকটি স্থান পরিদর্শন করা হয়েছ। এবং তাদেরকে আগামী ১৬ এপ্রিল তথা ভূমি সপ্তাহের মধ্যে কর পরিশোধ করার জন্য বলা হয়েছে।

তবে যারা কর পরিশোধ করতে হেয়ালি করবে কিংবা পরিশোধ না করে দোকান ঘর ব্যবহার করবে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবো। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।এসময় উপস্থিত ছিলেন, সদর তহশিলদার জহির উদ্দিন, কানুনগো আবুল কাশেম, ভূমি সার্ভেয়ার আব্দুল আল মামুন, সহকারী কমিশনারের পেশকার জাহাঙ্গীর আলম।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com