সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে গৃহবধূর মৃতদেহ উদ্ধার

কমলনগরে গৃহবধূর মৃতদেহ উদ্ধার

কমলনগরে গৃহবধূর মৃতদেহ উদ্ধার

লক্ষ্মীপুরের কমলনগরে তাছলিমা আক্তার রিমা (২৩) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হাজিরহাট বাজার সংলগ্ন পূর্ব চরফলকন গ্রাম থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত রিমা ওই এলাকার মো. রাজুর স্ত্রী এবং আইয়ুবনগর এলাকার মো. জামালের মেয়ে। তার ৪ বছর বয়সের এক কন্যা সন্তান রয়েছে। এর আগে দুপুরে পারিবারিক ঝগড়ার পর  রিমা বিষপান করে বলে জানিয়েছে শ্বশুর বাড়ির লোকজন।

নিহতের বোন জান্নাতুল ফেরদাউস জানান, ছয় বছর আগে ওই এলাকার মজিদ খলিফার ছেলে রাজু’র সঙ্গে রিমা’র বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে রিমা’র সঙ্গে শ্বশুর-শাশুড়ির প্রায়ই ঝগড়া হতো। বৃহস্পতিবার সকালেও তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।এর জের ধরে দুপুর দেড়টার দিকে রিমা বিষপান করে।

স্বজনরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকের পরামর্শে সেখান থেকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  কমলনগর থানার এসআই মোঃ জাহাঙ্গীর আলম জানান, নিহতের লাশ সন্ধ্যার আগ মুহূর্তে উদ্ধার করা হয়েছে। লাশ আগামীকাল ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে । তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com