সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতির মেঘনায় মাছ শিকারের দায়ে ১০ জেলের দন্ড

রামগতির মেঘনায় মাছ শিকারের দায়ে ১০ জেলের দন্ড

রামগতির মেঘনায় মাছ শিকারের দায়ে ১০ জেলের দন্ড

লক্ষ্মীপুরের রামগতিতে মাছ শিকারের দায়ে ৬ জন জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৪ জন জেলের ৫ হাজার টাকা করে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২০ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল হক এ রায় দেন।

এর  আগে দুপুরে মেঘনা নদীর জারিরদোনা খাল সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এসময় ১টি নৌকা ও ১টি বেহুন্দি জাল জব্দ করা হয়।

এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত জেলেরা হলেন- কমলনগর উপজেলার চর ফলকন এলাকার বাসিন্দা মো: কবির (৩০), একই এলাকার মো: নবির হোসেন (৪০), মো: জসিম উদ্দিন (৪৫), মো: জামাল (৪০), মো: নুরনবী (৪৫), মো: কামাল হোসেন (২২)।

অর্থদন্ড প্রাপ্তরা হলেন- কমলনগর উপজেলার চর ফলকন এলাকার বাসিন্দা মো: নাজিম উদ্দিন (১৬), একই এলাকার আজগর হোসেন (১৪), মো: জাফর (১৭), আবদুল খালেক (৬০)।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জসিম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে আটককৃত ৬ জনের জেল ও ৪ জনের প্রত্যেকের ৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল হক বলেন, নদীতে মাছ ধরা নিষিদ্ধ ঘোষনা করেছে সরকার। তবুও নদীতে মাছ শিকার করছিল বলে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ড যৌথ অভিযানকালে ১০ জন জেলেকে আটক করা হয়। পরে, নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে আটককৃত জেলেদের ওই রায় দেওয়া হয়েছে।
উল্লেখ্য: ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নদীতে জাটকার অভয়াশ্রম। এসময় লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর প্রায় একশ’ কিলোমিটার এলাকায় মাছধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com