সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে পড়তে যাওয়ার পথে শিশু ধর্ষিত, ধর্ষক আটক

লক্ষ্মীপুরে পড়তে যাওয়ার পথে শিশু ধর্ষিত, ধর্ষক আটক

লক্ষ্মীপুরে পড়তে যাওয়ার পথে শিশু ধর্ষিত, ধর্ষক আটক

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সাত বছরের শিশু ধর্ষিত হয়েছে। এ ঘটনায় জড়িত মোহনকে সোমবার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। বিকেলে ওই শিশুর বাবা বাদী হয়ে রামগতি থানায় ধর্ষণ মামলা করেছেন। উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের শিক্ষাগ্রামে অভিযান চালিয়ে মোহনকে গ্রেফতার করে পুলিশ। মোহন ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে ওই শিশু প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে পাশের বাড়ির মোহন (২৬) শিশুটিকে বাগানে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে মোহন। পরে শিশুটি বাড়িতে এসে ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়। সোমবার ধর্ষণের শিকার শিশুকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানিয়েছেন, শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। হাসপাতালে তার চিকিৎসা চলছে।

রামগতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আরিচুল হক বলেন, শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে জেলা আদালতে পাঠানো হবে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com