সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে অগ্নিদগ্ধ হয়ে তরুণী মৃত্যুর ঘটনায় আসামী সালাউদ্দিন রিমান্ডে

কমলনগরে অগ্নিদগ্ধ হয়ে তরুণী মৃত্যুর ঘটনায় আসামী সালাউদ্দিন রিমান্ডে

কমলনগরে অগ্নিদগ্ধ হয়ে তরুণী মৃত্যুর ঘটনায় আসামী সালাউদ্দিন রিমান্ডে

লক্ষ্মীপুরে স্ত্রীর স্বীকৃতি চাইতে এসে চট্টগ্রামের তরুণী শাহিনুর আক্তারের (২৪) মৃত্যুর ঘটনায় প্রধান আসামি সালাউদ্দিনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতের বিচারক তারেক আজিজ এ রিমান্ড মঞ্জুর করেন।

নিহত শাহিনুর আক্তার সালাউদ্দিনকে স্বামী বলে দাবি করেছিলেন।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ও কমলনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ।

এর আগে সোমবার (২৯ এপ্রিল) রামগতি উপজেলার বুড়া কর্তার আশ্রম এলাকা থেকে সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়। তিনি চর ফলকন গ্রামের মহর আলীর ছেলে এবং পেশায় রিকশাচালক।

জানা গেছে, ২৪ এপ্রিল পুলিশের আবেদনের প্রেক্ষিতে গ্রেফতার হওয়ায় চার আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, চট্টগ্রামের রাউজান উপজেলার তরুণী শাহিনুর আক্তার গত ১৯ এপ্রিল লক্ষ্মীপুরের কমলনগরে সালাউদ্দিনের কাছে স্ত্রীর স্বীকৃতি চাইতে আসেন। ২১ এপ্রিল বিকেলে কমলনগর উপজেলার আইয়ুবনগর এলাকার একটি সয়াবিন ক্ষেত থেকে তার শরীরে জ্বলন্ত আগুন নিয়ে দৌঁড়ে বের হতে দেখেন স্থানীয়রা। আগুন নিভিয়ে দগ্ধ অবস্থায় তাকে প্রথমে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন ইউপি সদস্য হাফিজ উল্যা ও গ্রাম পুলিশ আবু তাহের।

ঘটনাস্থলে স্থানীয়দের কাছে শাহিনুর বলেছিলেন, সালাউদ্দিন তাকে স্ত্রীর স্বীকৃতি দেয়নি। এটি সহ্য করতে না পেরে ক্ষোভে তিনি এমনটি করেছেন। পরে আবার শাহিনুর সদর হাসপাতালে সাংবাদিকদের বলেন, সালাউদ্দিন কেরোসিন দিয়ে তার শরীরের আগুন দিয়েছে। ২২ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শাহিনুরের মৃত্যু হয়।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com