সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা: কমলনগরে ভুয়া মেজরসহ গ্রেফতার-২

সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা: কমলনগরে ভুয়া মেজরসহ গ্রেফতার-২

সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা: কমলনগরে ভুয়া মেজরসহ গ্রেফতার-২

বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে লক্ষ্মীপুরের কমলনগরে ভুয়া মেজরসহ দুই প্রতারককে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার চরমার্টিন মুন্সীরহাট বাজার থেকে পুলিশ তাদেরকে আটক করেন। এরা হচ্ছেন-সাতক্ষীরা জেলার সদর উপজেলার কলোনীপাড়া এলাকার মৃত জব্বার সর্দারের ছেলে মো. কিছমত হোসাইন (৩২) এবং একই জেলার বাকালীপাড়া এলাকার মৃত মফিজুল সানার ছেলে মো. আসাদুল ইসলাম (৩৩)। এদের মধ্যে কিছমত নিজেকে সেনাবাহিনীর মেজর এবং আসাদ ওয়ারেন্ট অফিসার পরিচয় দিতেন।

পুলিশ জানান, আসাদ নিজেকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে কয়েক মাস আগে উপজেলার চরমার্টিন এলাকার রবিউল ইসলামের মেয়ে লিজা আক্তারকে (২০) বিয়ে করেন। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ি আসা-যাওয়ার সুবাধে আসাদ স্থানীয় মুন্সীরহাট বাজারের ব্যবসায়ী মো. ইস্রাফিলের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। এক পর্যায়ে তাকে সেনাবাহিনীর ‘কম্পিউটার অপারেটর’ পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মেজর পরিচয় দিয়ে কিছমতের সঙ্গে কথা বলিয়ে দেয়। এতে সরল মনে বিশ্বাস করে ইস্রাফিল চাকরি পাওয়ার জন্য তাদের সঙ্গে সাড়ে তিন লাখ টাকার চুক্তি করেন।

সে অনুযায়ী ইস্রাফিল গত ১২ এপ্রিল আসাদের স্ত্রী, শাশুড়ি ও শ্যালকের উপস্থিতিতে আসাদকে নগদ ৩ লাখ টাকা প্রদান করেন। বাকী ৫০ হাজার টাকা নিয়োগপত্র পাওয়ার পর পরিশোধ করবে বলে সময় নেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় আসাদ মেজর পরিচয়দানকারী কিছমতকে সঙ্গে নিয়ে তার দোকানে যান এবং একটি ভুয়া নিয়োগপত্র তার হাতে দিয়ে বাকী ৫০ হাজার টাকা দাবি করেন। কিন্তু যাচাইয়ে নিয়োগপত্রটি ভুয়া বলে সন্দেহ হলে ইস্রাফিল স্থানীয়দের সহযোগিতায় তাদের দু’জনকে আটক করে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, জিজ্ঞাসাবাদে আটক আসাদ ও কিছমত প্রতারণার কথা স্বীকার করেছেন। তাদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক পরা ছবি ও ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ইস্রাফিল বাদি হয়ে পাঁচজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। আটকদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com