সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে দুই মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফসহ আসামি শতাধিক

রায়পুরে দুই মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফসহ আসামি শতাধিক

রায়পুরে দুই মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফসহ আসামি শতাধিক

লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের বিবাদমান দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, হামলা ও ভাংচুরের ঘটনায় পৃথক দু’টি মামলা করা হয়েছে। রোববার রাতে আওয়ামীলীগ নেতা আতাউল গণি ও আলতাফ বেপারী বাদী হয়ে রায়পুর থানায় এ মামলা দায়ের করেন।
মামলা দুটিতে রায়পুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার, তাঁর ভাই চরবংশী ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক মফিজ খাঁন, সাবেক যুবলীগ নেতা মোখলেছুর রহমান পান্নু, আনোয়ার গাজী, সুমন হাওলাদারসহ ৯১ জনের নাম উল্লেক করে শতাধিক লোককে আসামী করা হয়।
শুক্র ও শনিবার চরবংশীর চান্দারখাল এলাকায় মাছ ঘাটে টেবিল বসা নিয়ে পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী (স্বতন্ত্র-মোটরসাইকেল) আলতাফ হোসেন হাওলাদারের লোকজন বিজয়ী প্রার্থী (নৗকা) মামুনুর রশিদের কর্মী সমর্থকদের উপর দু’দিনে হামলা চালিয়ে চরবংশী ইউনিয়ন আ.লীগের অস্থায়ী দলীয় কার্যালয়সহ ৫টি ঘর-বাড়ীরে হামলায় চালিয়ে ভাংচুর ও আ.লীগের ২৬ নেতাকর্মী আহত হয়।
রায়পুর থানার ওসি (তদন্ত) মো: সোলাইমান বলেন, দলীয় কার্যালয়সহ ঘর-বাড়ীতে হামলা-ভাংচুরের ঘটনায় আ.লীগের এক পক্ষ থেকে পৃথক দু’টি মামলা করা হয়েছে। এতে সাবেক উপজেলার চেয়ারম্যান, বর্তমান ইউপি চেয়ারম্যানসহ ৯১ জন আসামীর নাম উল্লেখ করা হয়েছে। এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের চেষ্টায় বিভিন্নস্থানে অভিযান চলছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com