সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ৭ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরে ৭ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরে ৭ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু সিদ্দিক আবুর বিরুদ্ধে ৭ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে নির্যাতিত শিশুর মা বাদী হয়ে শনিবার রাতে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর থানার ওসি তদন্ত মো. মোসলেহ উদ্দিন ও উপ-পরিদর্শক প্রতীমা রানী। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ার দাবী করেন ওই পুলিশ কর্মকর্তারা। পুলিশ ও ওই শিশুর স্বজনরা জানায়, শুক্রবার বিকেলে ইউপি সদস্য আবু সিদ্দিক আবু নির্যাতিত শিশুর মার খোঁজে তাদের বাড়িতে যায়। এ সময় ঘরে শিশুটির মা না থাকার সুযোগে শিশুটিকে একা পেয়ে  ঘরের দরজা বন্ধ করে যৌন নির্যাতন চালায় ইউপি সদস্য আবু সিদ্দিক আবু।
এসময় শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে ইউপি সদস্য পালিয়ে যায়। শিশুটির মা বিষয়টি দক্ষিন হামছাদী ইউপি চেয়ারম্যান মীর শাহ আলম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সোহেলকে জানায়। শনিবার বিকেলে নির্যাতিত শিশুর মা সদর থানার পুলিশকে জানানোর পর রাতে থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ইউপি সদস্য।
এদিকে ইউপি সদস্য আবু সিদ্দিক আবু আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারনে পুলিশ অভিযোগটি গ্রহণ করলেও আজ রবিবার বিকাল পর্যন্ত মামলা হয়নি বলে দাবী করেন নির্যাতনের শিকার শিশুর নিকটাত্মীয়। সদর উপজেলার দক্ষিন হামছাদী ইউপি চেয়ারম্যান মীর শাহ আলম ও দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান সোহেল বলেন, যদি সত্যিকার এ ধরনের ঘটনার সাথে ইউপি সদস্য জড়িত থাকে, তাহলে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি।
শিশুর মা বিষয়টি তাদেরকে ঘটনাটি জানিয়েছেন বলেও জানান ইউপি চেয়ারম্যান মীর শাহ আলম।
সদর থানার অফিসার ইনচার্জ মো. লোকমান হোসেন জানান, ৭ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অভিযোগ দায়ের করেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com