সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
ফ্রিজের বাসি-পচা মাংস রং মিশিয়ে করা হচ্ছে ‘টাটকা’

ফ্রিজের বাসি-পচা মাংস রং মিশিয়ে করা হচ্ছে ‘টাটকা’

ফ্রিজের বাসি-পচা মাংস রং মিশিয়ে করা হচ্ছে ‘টাটকা’

রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজারে রং মেশানো গরু ও মহিষের মাংস অরিজিন্যাল গরুর মাংস বলে বিক্রির অভিযোগে তিন জনকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে রং মেশানো ৬ মণ গরুর মাংস জব্দ করাসহ ২টি দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার দুপুরে ভেজালবিরোধী অভিযানে এই অভিযোগের প্রমাণ পান সংশ্লিষ্টরা। ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান দুই থেকে তিনদিন আগের মাংসে রং মিশিয়ে তাজা রক্তের মতো করে বিক্রি করছে দোকানদাররা।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সাংবাদিকদের বলেন, অভিযানকালে কাঁচাবাজারের মাংসের দোকানগুলোতে গিয়ে দেখা যায়, ফ্রিজে মজুত রাখা হয়েছে মাংস। দীর্ঘদিন আগের মাংস মজুত রাখায় ফ্যাকাসে রং ধারণ করেছে। ওইসব মাংস বের করে তাতে রং লাগিয়ে টাটকা দেখানোর চেষ্টা করেছে অসাধু ব্যবসায়ীরা।

অভিযানকালে দেখা যায়, পানির জারে রাখা হয়েছে রং মেশানো পানি। মাংস বের করে তাতে রং মিশিয়ে রক্তবর্ণে পরিণত করা হচ্ছে। ক্রেতারা এসব বাসি মাংস কিনে প্রতারিত হচ্ছেন।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com