সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে গৃহবধূকে ধর্ষণের দায়ে ২ যুবক গ্রেফতার

রায়পুরে গৃহবধূকে ধর্ষণের দায়ে ২ যুবক গ্রেফতার

রায়পুরে গৃহবধূকে ধর্ষণের দায়ে ২ যুবক গ্রেফতার

লক্ষ্মীপুরের রায়পুরে এক গৃহবধূকে ধর্ষণের দায়ে বাচ্ছু মিয়া (২৬) ও মাসুদ আলম (২৩) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রোববার সকালে উপজেলায় উত্তর চরআবাবিল ইউনিয়ের কুচিয়ামারা এলাকায়। পুলিশ দুপুরে ওই গৃহবধুকে ডাক্তারি পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিকেলে নির্যাতিত নারী বাদী হয়ে রায়পুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
মামলায় অভিযুক্তরা হলেন, উত্তর চর আবাবিল এলাকার সৈয়দ আহম্মেদ আলীর ছেলে বাচ্ছু মিয়া ও আলাউদ্দিন মাঝির ছেলে মাসুদ আলমের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২ জন।
থানা পুলিশ জানান, শনিবার রাত ১১ টার দিকে উপজেলায় উত্তর চরআবাবিল ইউনিয়ের কুচিয়ামারা খাল পাড় এলাকার ওই গৃহবধূ তাঁর গৃহবধু তার স্বামী সন্তানদের অনুপস্থিতিতে বসতঘরে একা রাত্রিযাপন করছিলেন। এসময় চার যুবক কৌশলে তাঁর ঘরের দরজা খুলে গৃহবধুর মুখ চেপে ধরে একটি কক্ষে নিয়ে আটক রেখে পালাক্রমে ধর্ষণ করে। তাঁর স্বামী ও ছেলে ঢাকায় থাকেন। এসময় ধর্ষক বাচ্ছু ও মাসুদকে ওই গৃহবধূ ছিনতে পারেন। এই ঘটনায় কাউকে জানালে প্রাণে মেরে ফেলাল হুমকি দিয়ে চলে যায়।
এ ঘটনায় থানা হেফাজতে অভিযুক্ত বাচ্চু ও মাসুদ বলেন, আমরা লোভে পড়ে ভূল করেছি। আর কখনো ভুল করবো না। আইনে যা শাস্তি হয় তা মাথা পেতে নিবো। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বলেন, ওই গৃহবধু বাদী হয়ে অজ্ঞাত ২ জনসহ চার জনের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযুক্ত বাচ্ছু ও মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ধষর্ণের বিষয়টি স্বীকারও করেছেন। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অজ্ঞাত দুইজনকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com