সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
স্লোগান দেয়াকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

স্লোগান দেয়াকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

স্লোগান দেয়াকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

লক্ষ্মীপুরে আওয়ামীলীগের সভায় স্লোগান দেওয়াকে কেন্দ্র করে যুবলীগ-ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ উভয়পক্ষের ১০জন নেতাকর্মী আহত হয়। আহতদের বিভিন্ন ক্লিনিকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার (২৪ জুন) সকাল ১১টায় চন্দ্রগঞ্জ বাজার গণমিলনায়তনে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্র্ষিকীর আলোচনা সভায় এ ঘটনা ঘটে।


পুলিশ জানায়, আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত র‌্যালি পরবর্তী আলোচনা সভায় স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের কাজী বাবলু গ্রুপের সাথে ইউনিয়ন যুবলীগের কর্মীদের বাকবিতন্ডা হয়। এ সময় উত্তেজিত হয়ে সভামঞ্চে চেয়ার মারামারিসহ উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।
আহতরা হলেন- যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রিংকু, তাজু ভূঁইয়া, রোমেল, সৌরভ, পারভেজ, ছাত্রলীগের মামুন, ফিরোজ ও পুলিশের এসআই সোহেল মিয়াসহ ১০জন।
পরে পরিস্থিতি শান্ত হলে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭০ ফাউন্ড ওজনের একটি কেক কাটা হয়। এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়নসহ জেলা ও ইউনিয়নের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এ সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন তাঁর বক্তৃতায় সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের মাসুদকে দায়ী করে বলেন, আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যারা সংঘর্ষে জড়িত হয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে, পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com