সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিবাদ করায় রামগঞ্জে নারী ইউপি সদস্য ও মেয়েকে হত্যার চেষ্টা

প্রতিবাদ করায় রামগঞ্জে নারী ইউপি সদস্য ও মেয়েকে হত্যার চেষ্টা

প্রতিবাদ করায় রামগঞ্জে নারী ইউপি সদস্য ও মেয়েকে হত্যার চেষ্টা

লক্ষ্মীপুরের রামগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সপার ড্রফট বানিজ্যের প্রতিবাদ করায় সাবেক ইউপি সদস্য রৌশন আরা (৫০) ও তার মেয়ে শারমিন আক্তার ময়নাকে (৩৫) কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে এলাকার বখাটেরা। বুধবার রাতে উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের ভাটিয়ালপুর গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় বৃহস্পতিবার সকালে রামগঞ্জ থানায় মামলা দায়ের হলে অভিযান চালিয়ে পুলিশ মোঃ শরীফ হোসেন নামের এক বখাটেকে আটক করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সুত্রে জানায়, উপজেলার ভাটিয়ালপুর গ্রামে বেপারী বাড়িতে রহস্যজনক কারনে মাসে একাধিকবার বৈদ্যুতিক ট্রান্সপার ড্রফট অকেজো হয়ে যায়। এতে ওই বাড়ির আব্দুর গফুর ভুট্ট প্রতিঘর থেকে টাকা তুলে নিজেই বাশেঁর কঞ্চি দিয়ে বিদ্যুতের ওই ড্রফট (ফিউজের তার) ঠিক করে উত্তোলন হওয়ায় টাকা নিজেই আত্মসাত করে। এরই ধারাবাহিকতায় পূর্বের ন্যায় বুধবার রাতে ড্রফট পড়ে যাওয়ার পর চাঁদা তুলতে গেলে করপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা মেম্বার রৌশন আরা প্রতিবাদ করে। এতে ক্ষীপ্ত হয়ে আব্দুর রহিম ভুট্টুর নেতৃত্বে নাহিম হোসেন, শরীফ হোসেন সহ ৫/৬ জন বখাটে স্টিলের লাইট, লোহার দা ও কাঠের টুকরো দিয়ে রৌশন আরাকে বাড়ির উঠানে একা পেয়ে কুপিয়ে জখম করে। তার চিৎকারে মেয়ে শারমিন আক্তার এগিয়ে আসলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।

অভিযুক্ত আবদুর রহিম ভুট্টু সহ নাহিম হোসেন ও শরীফ হোসেন পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আহত সাবেক ইউপি সদস্য রৌশন আরা বেগমের দায়ের করা মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সাথে জড়িত শরীফ নামের একজনকে আটক করে থানা হেফাজতে জিঞ্চাসাবাদ করা হচ্ছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com