সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই

লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই

লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই

লক্ষ্মীপুরে  আনোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীকে মারধর করে নগদ ২ লাখ ৭৩ হাজার টাকা ও ব্যবহৃত মোটর সাইকেল স্থানীয় ইউপি সদস্য শাহেদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকালে সদরের লক্ষ্মীপুর-মজু চৌধুরীর হাট সড়কের আম্বর ফিশারিজ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত ব্যবসায়ী শাকচর ইউনিয়নের বাসিন্দা বেলায়েত হোসেনের ছেলে ও শহরের গোডাউন সড়কের মুদি ব্যবসায়ী।

চিকিৎসাধীন অবস্থায় ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, দোকানে দোকানে গিয়ে ২ লাখ ৭৩ হাজার বকেয়া টাকা সংগ্রহ করি। ওই টাকা ব্যংকে জমা দিতে দুপুরে মজু চৌধুরীর হাট এলাকা থেকে ফিরছিলাম। হঠাৎ ঘটনাস্থলে ৮/১০ টি মোটর সাইকেল আমাকে ঘেরাও করে ফেলে। এসময় কিছু বুঝে উঠার আগেই আমাকে মারধর শুরু করে। এসময় তারা টাকাগুলোসহ মোটর সাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় শাহেদ মেম্বার ও তার অনুসারীরা জড়িত রয়েছে বলে দাবী করেন ভুক্তভোগী।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত শাহেদ মেম্বার বলেন, ছিনতাই ও হামলার সঙ্গে তার কোন ধরনের সম্পৃক্ততা নেই। এদিকে স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাহফুজ মাষ্টার এ ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেফতারের দাবী জানান।

তবে সদর থানার ওসি এ কে এম আজিজুর রহমান মিয়া ছিনতাইয়ের এ ঘটনা সম্পর্কে অবহিত নন বলে জানান।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com