সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে বৃদ্ধ আলী আকবরের হত্যা মামলার তিন আসামী কারাগারে

লক্ষ্মীপুরে বৃদ্ধ আলী আকবরের হত্যা মামলার তিন আসামী কারাগারে

লক্ষ্মীপুরে বৃদ্ধ আলী আকবরের হত্যা মামলার তিন আসামী কারাগারে

লক্ষ্মীপুরের রায়পুরে ২০১৮ সালের আলোচিত বৃদ্ধ আলী আকবর ক্বারীর (৭০) হত্যা মামলার পলাতক ৩ আসামীকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার দুপুরে রায়পুর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারেক আজিজের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে আদালতে এসে ওই আসামীরা জামিন আবেদন করলে তা না মঞ্জুর করে এ নির্দেশ দেন বিচারক। আসামীরা হলো মো. জসিম উদ্দিন প্রধান আসামি, মো. জুয়েল ৪ নং আসামী এবং নুরু মিয়া বেপারী ওরুপে নুরা ৯নং আসামী। মামলার এজহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে জায়গা-জমি বিরোধকে কেন্দ্র করে আসামীরা বৃদ্ধ আলী আকবর ক্বারীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

পরবর্তীতে নিহতের ছেলে তহিরুল ইসলাম বাদী হয়ে হত্যাকারী মো. জসিমকে প্রধান করে ১১ জনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা দায়ের করেন। এরমধ্যে উচ্চ আদালত থেকে ৬ আসামি জামিনে থাকলেও মোক্তার হোসেন ও মোশারফ হোসেন নামে বাকী দুই আসামি এখনো পলাতক রয়েছেন।

বাদীর আইনজীবী মিজানুর রহমান মুন্সি সাংবাদিকদের জানান, আসামীরা ঘটনার পর থেকে পলাতক ছিলেন। দ্বীর্ঘ এক বছর পর তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। তবে আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। নিহতের ছেলে ইসমাইল ক্বারী জানান, আমার বাবার খুনি এখনো দুই জন পলাতক রয়েছে। তাদের দ্রুত গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারের পাঠানো দাবী জানান।

একই সাথে অভিযোগ করে ইসমাইল বলেন, উচ্চ আদালত থেকে জামিন পেয়ে তহির হোসেনসহ বাকী আসামীরা বিভিন্ন সময় মেরে ফেলার হুমকি ধমকি দিয়ে আসছে। তারা নিজেদের ঘরে আগুন লাগিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ ইসমাইলের। এঘটনায় গত ৪ মাস আগে রায়পুর থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com