সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্রসহ তিন জলদস্যু আটক, পাঁচ জেলে উদ্ধার

লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্রসহ তিন জলদস্যু আটক, পাঁচ জেলে উদ্ধার

লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্রসহ তিন জলদস্যু আটক, পাঁচ জেলে উদ্ধার

লক্ষ্মীপুরে অপহরণ ও মুক্তিপণের দায়ে তিন জলদস্যুকে আটক করেছে পুলিশ। এসময়ে অপহৃত পাঁচ জেলেকেও উদ্ধার করা হয়েছে। এদিকে জলদস্যুদের কাছ থেকে দেশীয় অস্ত্র (একটি দা, দুইটি লাইট, একটি দড়ি, চারটি কিরিচি, একটি লাঠি ও একটি হ্যাজাক লাইট) উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে চররমনী মোহন ইউনিয়নের চরমেঘা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত জলদস্যুরা হলোঃ ভোলা জেলার চরজঙ্গলা এলাকার হানিফ মিয়ার ছেলে কামাল (৩৫), রায়পুর উপজেলার চর কাচিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে জাকির হোসেন (২১) ও একই এলাকার ছায়েদ মিয়ার ছেলে শিপন (২০)। এবং অপহৃত পাঁচ জেলেরা হলেন- ভোলা জেলার দৌলতখাঁ থানার মিজির হাট গ্রামের চৌধুরী মাঝির ছেলে জামাল (২৭), একই এলাকার ভবানিপুর গ্রামের আহম্মদ হোসেনের ছেলে নীরব মাঝি (৩০), তজুমুদ্দিন থানার সোনাপুর গ্রামের মফিজের ছেলে মিজান মাঝি (৩৮), একই এলাকার দেওয়ানপুর গ্রামের গোলাম রহমানের ছেলে অহিদ উল্ল্যা (৩৫) ও ভোলাইকান্দি গ্রামের আব্দুর রশিদের ছেলে মিরাজ মাঝি (৩০)।

মজু চৌধুরীর হাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অচিন্ত কুমার দে জানালেন, প্রতিদিনের মত মেঘনা নদীতে টহল দিচ্ছিলেন। এসময় চর মেঘা নামকস্থানে পাঁচ জেলেকে অপহরণ করে তাদের পরিবারের কাছ থেকে ৫ হাজার টাকা করে মুক্তিপণ দাবী করছে জলদস্যুরা। এসংবাদ পেয়ে অভিযান চালিয়ে ওই স্থান থেকে অপহৃত পাঁচ জেলেকে উদ্ধার এবং দেশীয় অস্ত্রসহ তিন জলদস্যুকে আটক করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান, এঘটনায় তিন জলদস্যুদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। শুক্রবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com