সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ৩ জনের মৃত্যুদন্ড ও ৫ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে ৩ জনের মৃত্যুদন্ড ও ৫ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে ৩ জনের মৃত্যুদন্ড ও ৫ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে আওয়ামীলীগ নেতা আবদুল মান্নান ভূঁইয়াকে জবাই করে হত্যার অভিযোগে ৩ জনের মৃত্যুদন্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। এসময় প্রত্যেকের ১০ হাজার টাকা করে অর্থদন্ডেরও নির্দেশ দেন আদালত। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. শাহেনূর এই রায় দেন।

মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন, কফিল উদ্দিন, আবদুর রহমান ও জয়নাল। যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন জুলফিকার, খোরশেদ আলম, ইয়াসিন আরাফাত রাফি, মুক্তার ও শাহজালাল। দন্ডপ্রাপ্ত সবাই সদর উপজেলার চরশাহী ইউনিয়নের বাসিন্দা। রায় প্রদানের সময় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি কফিল উদ্দিন আদালতে উপস্থিত থাকলেও বাকি আসামিরা পলাতক ছিলেন। নিহত আবদুল মান্নান ভূঁইয়া সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আ.লীগের সভাপতি ছিলেন।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২১ মে রাতে ঘর থেকে ডেকে নিয়ে মান্নানকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে বাড়ির পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনার ৪ দিন পর নিহতের স্ত্রী আঞ্জুম আরা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৫ সালের ২ জুন লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত করে ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানী শেষে হত্যাকান্ডের সঙ্গে আসামিরা জড়িত রয়েছে বলে আদালতে প্রমাণিত হয়।
তবে আসামি পক্ষের আইনজীবী একেএম হুমায়ুন কবির বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে আসামিদের মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। হত্যার সঙ্গে আসামিরা জড়িত আছে বলে আদালতে প্রমাণ হয়নি। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান তিনি।

এদিকে সরকার পক্ষের কৌসুলী জসিম উদ্দিন এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com