সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
অপহরণের পর শিশু বিক্রির অপরাধে লক্ষ্মীপুরে একজনের যাবজ্জীবন

অপহরণের পর শিশু বিক্রির অপরাধে লক্ষ্মীপুরে একজনের যাবজ্জীবন

অপহরণের পর শিশু বিক্রির অপরাধে লক্ষ্মীপুরে একজনের যাবজ্জীবন

শিশু অপহরণের পর বিক্রির দায়ে লক্ষ্মীপুরের রায়পুরের  রাজু হোসেন ইমন (৩২) নামে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার (৪ মার্চ) সকালে মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবী এ রায় দেন। দন্ডপ্রাপ্ত ইমন রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের হারুনুর রশিদের ছেলে। রায়ের সময় সাজাপ্রাপ্ত আসামি ইমন আদালতে উপস্থিত ছিলেন না।

আদালত সুত্রে জানা যায়, রায়পুরের বামনী গ্রামের মো. হানিফের সঙ্গে ইমনদের জমি সংক্রান্ত বিরোধ ছিল। ২০১৬ সালের ২ নভেম্বর হানিফের শিশু ছেলে আবদুল্লাহ (৪) স্থানীয় মাঠে খেলছিল। একপর্যায়ে ইমন ওই শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। পরে শিশুটিকে ৩০ হাজার টাকায় অজ্ঞাতদের কাছে বিক্রি করে দেয়। শিশুটিকে সম্ভাব্য স্থানে খুঁজে না পেয়ে ২৯ নভেম্বর ৫ জনকে আসামি করে শিশুটির মা আমেনা বেগম বাদীয় হয়ে রায়পুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওই বছর ১ ডিসেম্বর চাঁদপুর জেলা থেকে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আসামি করে আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে দোষী প্রমাণিত হওয়ায় আদালত ইমনের সশ্রম কারাদন্ড দেয়। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। এদিকে মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ায় শাহিদা বেগম ও ফরিদা ইয়াসমিনকে খালাস দিয়েছে আদালত।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com