সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটা বন্ধ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটা বন্ধ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটা বন্ধ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটা পরিচালনা ও কাঠ পোড়ানোর দায়ে এক ইটভাটাকে বন্ধ করে দিয়েছে  এবং দুই ইটভাটার মালিকের জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

৫ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার চর বাদাম ইউনিয়নে অবস্থিত ‘পারভেজ ব্রিকস’ নামের লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটা পরিচালনা ও কাঠ পোড়ানোর দায়ে এ অভিযান চালানো হয়। এসময় ইটভাটার চিমনি ভেঙ্গে ধ্বংস করা হয়।

এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাস।

অভিযানকালে ‘পারভেজ ব্রিকস’ ইটভাটার মালিকের ২০ হাজার টাকা ও ‘পপুলার ব্রিকস’ ইটভাটার মালিকের ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাস বলেন, লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটা পরিচালনা ও কাঠ পোড়ানোর দায়ে ‘পারভেজ ব্রিকস’ এর ইট উৎপাদন কাজ বন্ধ করে দেওয়া হয় ও জরিমানা আদায় করা হয়। এছাড়া ‘পপুলার ব্রিকস’ ইটভাটার মালিককে করাত কলের আইনে ওই জরিমানা আদায় করা হয়েছে।

রামগতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রকাশিত সংবাদের মাধ্যমে জানতে পেরেছি লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটা পরিচালনা ও কাঠ পোড়ানোর হচ্ছে। ফসলী জমি ও পরিবেশ রক্ষায় আজকের এ অভিযান, আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

রামগতি সংবাদ আরও সংবাদ

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com