সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রামগতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রামগতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লক্ষ্মীপুরের রামগতিতে সরকারি নির্দেশ অমান্য করার দায়ে ও করোনাভাইরাসের প্রকোপে (কোভিড ১৯) রোগ সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অভিযান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলার বিভিন্ন বাজারে দিন ব্যাপি অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মোমিন এ রায় দেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মহামারী করোনাভাইরাসের প্রকোপে (কোভিড ১৯) রোগ সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন বাজারের অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় সরকারের নির্দেশনা অমান্য করার দায়ে মুদি, কাঁচামালের দোকানের মালিকের এবং অবৈধভাবে মোটরসাইকের চালানোর অপরাধে ২জন আরোহীসহ অভিযানে মোট ৪৭ হাজার ৯ শত টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মোমিন বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও করোনাভাইরাসের প্রকোপে (কোভিড ১৯) রোগ সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এ অর্থদন্ড করা হয়েছে।

রামগতি সংবাদ আরও সংবাদ

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com