সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে হিরা মনি ধর্ষনের পর হত্যার ঘটনায় দু’আসামীর ৩ দিনের রিমান্ড

লক্ষ্মীপুরে হিরা মনি ধর্ষনের পর হত্যার ঘটনায় দু’আসামীর ৩ দিনের রিমান্ড

লক্ষ্মীপুরে হিরা মনি ধর্ষনের পর হত্যার ঘটনায় দু’আসামীর ৩ দিনের রিমান্ড

লক্ষ্মীপুরে আলোচিত স্কুলছাত্রী হিরামনিকে (১৪) ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেফতারকৃত দু’আসামীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৭ জুন) দুপুরে  বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া।

তিনি জানান, আসামীদের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. সিরাজউদ দৌলাহ কুতুবি ৩ দিনের রিমান্ড আদেশ মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্ত আসামীরা হলে, নিহত হিরামনির প্রেমিক যুগল অয়ন ও তার বন্ধু সুমন।

ওসি জানান, নবম শ্রেণীর স্কুলছাত্রী হিরামনিকে ধর্ষনের পর হত্যার মামলায় অয়ন ও সুমন নামে দু’জনকে গত ১৫ জুন গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বুধবার আসামীদ্বয়কে আদালতে হাজির করা হলে জিজ্ঞাসাবাদের জন্য মামলায় দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এর প্রেক্ষিতে আদালত তিন দিনের রিমান্ড আদেশ মঞ্জুর করেন। তিনি আরো বলেন, এঘটনার মূল রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে। খুবদ্রুত সময়ের মধ্যে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করা হবে বলে জানান তিনি।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com