সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে ৩ ব্যবসায়ির গোডাউন থেকে ১শ ২৮ টন খাদ্য শস্য উদ্ধার, আটক-১

কমলনগরে ৩ ব্যবসায়ির গোডাউন থেকে ১শ ২৮ টন খাদ্য শস্য উদ্ধার, আটক-১

কমলনগরে ৩ ব্যবসায়ির গোডাউন থেকে ১শ ২৮ টন খাদ্য শস্য উদ্ধার, আটক-১

লক্ষ্মীপুরের কমলনগরে ৩ ব্যবসায়ির চার ’টি গোডাউন থেকে ৯৫ টন চাল ও ৩৩ টন গম জব্দ করেছে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা। বৃহস্পতিবার (২জুলাই) বিকেলে উপজেলার হাজিরহাট এলাকার থেকে আলতাফ রাইস এজেন্সীর, রনি ট্রেডাস, নাহিদ ট্রেডাস এর গোডাউন থেকে এই চাল ও গম জব্দ করা হয়।

জানা যায়, উপজেলার হাজিরহাট এলাকার চাল ব্যবসায়ী আলতাফ রইস এজেন্সির দুই গোডাউন থেকে ৯৫ টন চাউল, ২০ টন গম। নাহিদ ট্রের্ডাসের গোডাউন থেকে ৪.৫টন গম সহ মিজাম উদ্দিন (৩৫) নামে একজনকে আটক। রনি ট্রেডাসের গুদাম থেকে ৮.৫ টন গম জব্দ। সকালে সাংবাদিকরা স্থানীয় প্রশাসন ও এনএসআই কে অবহিত করে। পরে এনএসআই উপ-পরিচালক মানিক দে, ইউএনও মোঃ মোবারক হোসেন কে সঙ্গে নিয়ে গোডাউন চার’’টিতে অভিযান চালান।

প্রত্যেকটি বস্তায় খাদ্য অধিদফতরের ৩০ কেজি চাল রয়েছে এবং বস্তার গায়ে লেখা আছে, ‘শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ’।

কিন্তু অবৈধ ভাবে চাল গুদামে রাখায় উপজেলা নির্বাহী অফিসার মো. মোবারক হোসেন এসব গুদাম থেকে ৯৫ টন চাল ও ৩৩ টন গম জব্দ করেন। একই সাথে গুদাম চার’টি সিলগালা করা হয়।

আব্দু রব চাউল এজেন্সির শেখ ফরিদ বলেন আমি এসব চাউল লেবার সর্দ্দার, চেয়ারম্যান, মেম্বার ও বিভিন্ন স্কুল পি,সি থেকে ক্রয় করি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন বলেন, অভিযোগ পেয়ে আমরা গোডাউনগুলো সিলগালা করে দিয়েছি। জেলা খাদ্য নিয়ন্ত্রকের মাধ্যমে একটি তদন্ত কমিটি গঠন করে দোষী প্রমাণ হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com