সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ৩ সন্ত্রাসী গ্রেফতার

লক্ষ্মীপুরে ৩ সন্ত্রাসী গ্রেফতার

লক্ষ্মীপুরে ৩ সন্ত্রাসী গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী ও চন্দ্রগঞ্জ বাজার এলাকা থেকে ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়। তারা হলেন, দেলোয়ার হোসেন (৩২), শামছুদ্দিন (২৮) ও আবুল হোসেন (৩৫)। লক্ষ্মীপুর সহকারী পুলিশ সুপার সার্কেল হেলাল উদ্দিন বলেন, শুক্রবার গভীর রাতে গোপন বৈঠককালে সদর থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বটতলী থেকে দিঘলী ইউনিয়নের সন্ত্রাসী বাবুল বাহিনীর সদস্য দেলোয়ার হোসেন ও মটবী গ্রামের শামছুদ্দিনকে আটক করে। এ সময় তাদের ব্যবহৃত মটরসাইকেল জব্দ করে পুলিশ । এছাড়া একই সময়ে চন্দ্রগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু তাহের চন্দ্রগঞ্জ বাজার থেকে জিসান বাহিনীর সদস্য ও শেখপুর গ্রামের সামছুল হকের পুত্র আবুল হোসেনকে আটক করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, আটককৃত ৩ জনকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com