সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতির মেঘনায় ৬ জেলে আটক

রামগতির মেঘনায় ৬ জেলে আটক

0
Share

রামগতির মেঘনায় ৬ জেলে আটক

লক্ষ্মীপুরে রামগতির মেঘনা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করার দায়ে ৬ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এসময় ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২টি নৌকা জব্দ করা হয়।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মেঘনা নদীর জারির দোনা ঘাটসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নোয়াখালী জেলার চর জব্বর এলাকার বাসিন্দা আজিরন ব্যাপারীর ছেলে মনির হোসেন (৪৫) একই এলাকার মুডু মাঝির ছেলে মো. জাফর (২৮), শাহাজান মালের ছেলে মো: জাহের (১৯), আলাউদ্দিনের ছেলে মো. সবুজ (২০) এবং রামগতি উপজেলার বালুর চর এলাকার বাসিন্দা সিডু মাঝির ছেলে মো. জাহের (২৫) এবং একই এলাকার অলিউর রহমানের ছেলে মো. রফিক (৪৫)।

এ বিষয়ে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মো: কামরুজ্জামান বলেন, নদীতে কারেন্ট জালের ব্যবহার ও জাটকা ইলিশ শিকার বন্ধে এ অভিযান চালানো হয়েছে। এসময় অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করার দায়ে তাদেরকে মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। আটককৃত আসামীদের আদালতে সোপর্দ করা হবে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com