সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
বস্তাবন্দি উদ্ধার হওয়া অজ্ঞাত কিশোরের লাশের পরিচয় মিলেছে

বস্তাবন্দি উদ্ধার হওয়া অজ্ঞাত কিশোরের লাশের পরিচয় মিলেছে

0
Share

বস্তাবন্দি উদ্ধার হওয়া অজ্ঞাত কিশোরের লাশের পরিচয় মিলেছে

লক্ষ্মীপুরের রামগতিতে পুকুর পাড় থেকে অজ্ঞাত কিশোরের অর্ধগলিত বস্তাবন্দি উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে। নিহত কিশোরের নাম মিজানুর রহমান (আকাশ)। পরিবার সূত্রে জানা গেছে তার বয়স ১৩ বছর। সে চর আলেকজান্ডার ইউনিয়নের চর ডাক্তার গ্রামের ০৬নং ওয়ার্ডের নুর ইসলামের ছেলে।
এরআগে রোববার সকালে উপজেলার চর রমিজ ইউনিয়নের চর মেহার এলাকার মাহফুজ মিয়ার পোল সংলগ্ন খালেক মিয়ার পুকুর পাড়ে বস্তাবন্দি লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ওই পুকুর থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খুনের সাথে জড়িতদের দৃষ্টন্তমূলক শাস্তি ও সু-বিচার চায় নিহতের পরিবার।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রামগতি সংবাদ আরও সংবাদ

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com