সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে স্কুল ছাত্রী মুক্তার খোঁজ নেই

রায়পুরে স্কুল ছাত্রী মুক্তার খোঁজ নেই

রায়পুরে স্কুল ছাত্রী মুক্তার খোঁজ নেই

এম আর সুমন, রায়পুর: শিক্ষকদের নির্দেশে বাড়ী থেকে স্কুলে যায় সুরাইয়া আক্তার মুক্তা (১৩)। কিন্ত গত দুদিনেও বাড়ি ফিরেনি সে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় থেকে নিখোঁজ এ ছাত্রীর বিষয়ে রোববার (১৮ অক্টোবর) রাতে মুক্তার মা কাজল বেগম বাদি হয়ে থানায় সাধারন ডায়রি করেছেন। সুরাইয়া আক্তার মুক্তা লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া মানছুরা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী এবং একই এলাকার প্রবাসী রতনের মেয়ে।

নিখোঁজ মুক্তার মা কাজল বেগম জানান, করোনায় স্কুল বন্ধ থাকলেও প্রতি শনিবার কিছুক্ষন ক্লাশ করে বাড়ীতে পড়ার জন্য বিভিন্ন বিষয়ের নোট দিতেন শিক্ষকরা। তারই ধারাবাহিকতায় শনিবার-সকালে স্কুলের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়।

মুক্তার খোঁজে তার অভিভাবকরা-প্রতিবেশি ও স্বজনদের বাড়ীতে খোঁজ নিয়েও তাকে পায়নি। গত ২দিন খোঁজ না পাওয়ায়  হয়ে রাতে থানায় সাধারন ডায়রি করেছেন তার মা। রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, সুরাইয়া আক্তার মুক্তা-স্কুলে গিয়ে বাড়ীতে ফিরে না যাওয়ায় তার মা থানায় সাধারন ডায়রি করেছেন। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com