সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর | মদ-ফেনসিডিলসহ যুবক আটক

লক্ষ্মীপুর | মদ-ফেনসিডিলসহ যুবক আটক

লক্ষ্মীপুর | মদ-ফেনসিডিলসহ যুবক আটক

লক্ষ্মীপুরে র‌্যাব-১১ অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশি মদ ও ২৩ বোতল ফেনসিডিলসহ আমজাদ হোসেন রাজিব প্রকাশ ওরফে রাজু নামে এক যুবককে আটক করেছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আবু ছালেহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এরআগে সোমবার (১১ জানুয়ারি) রাতে সদর উপজেলা জকসিন বাজারের বন্ধন রেস্টুরেন্ট থেকে রাজুকে আটক করা হয়। রাজু নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন দক্ষিণ রাজারামপুর এলাকার আলাউদ্দিন মিয়াজি বাড়ির কামাল উদ্দিনের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, রাজু দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। কুমিল্লা থেকে বিদেশি মদ ও ফেনসিডিল এনে রাজু লক্ষ্মীপুর-নোয়াখালীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে রাজুকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ বোতল বিদেশি মদ ও ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. আবু ছালেহ জানান, মাদক ব্যবসায়ী রাজুকে বিদেশি মদ ও ফেনসিডিলসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com