সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সদর উপজেলার ব্রিকফিল্ডে কমলনগরের মাটি পাচার, ৯ ট্রাক্টরের জরিমানা

সদর উপজেলার ব্রিকফিল্ডে কমলনগরের মাটি পাচার, ৯ ট্রাক্টরের জরিমানা

সদর উপজেলার ব্রিকফিল্ডে কমলনগরের মাটি পাচার, ৯ ট্রাক্টরের জরিমানা

লক্ষ্মীপুর সদর উপজেলায় অবস্থিত বিভিন্ন ব্রিকফিল্ডে (ইটের ভাটায়) কমলনগরের নদী ভাঙ্গন কবলিত এলাকা থেকে মাটি পাচারকালে  ৯ ট্রাক্টর ট্রলির ১লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী কর্মকর্তা মো. কামরজ্জামান এ আদেশ দেন। এর আগে দুপুরে উপজেলার মারাত্মক নদী ভাঙ্গন কবলিত নবীগঞ্জ থেকে তাদেরকে আটক করা হয়।

জরিমানা প্রদানকারিরা হচ্ছেন, সদর উপজেলার ট্রাক্টর মালিক মো: হেলাল উদ্দিন ১ লাখ টাকা এবং কমলনগরের চর লরেঞ্চ বাজারের ট্রাক্টর মালিক মো. আবু ছিদ্দিক ৩০ হাজার টাকা।

স্থানীয় ভাবে জানা যায়, স্থানীয় একটি চক্রের মাধ্যমে  সদর উপজেলার বাসিন্দা ও মাটি পাচারকারী মো. হেলাল উদ্দিন দীর্ঘদিন থেকে কমলনগরের নদী ভাঙ্গন কবলিত এলাকা থেকে ট্রাক্টর যোগে শতশত ট্রাক মাটি নিয়ে সদর উপজেলার বিভিন্ন ইটের ভাটায় বিক্রি করে আসছিল। গত ১৫ দিনে আগেও তার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। কিন্ত তিনি এতে ক্ষান্ত না হয়ে উল্টো দিগুন উৎসাহ নিয়ে মাটি পাচার অব্যাহত রাখছিল। তাদের ট্রাক্টরের অত্যাচারে এলাকার মানুষ অনেকটা অসহায় হয়ে পড়েছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com