সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর | রাস্তার পাশে ইটভাটা শ্রমিকের ঝুলন্ত লাশ

লক্ষ্মীপুর | রাস্তার পাশে ইটভাটা শ্রমিকের ঝুলন্ত লাশ

0
Share

লক্ষ্মীপুর | রাস্তার পাশে ইটভাটা শ্রমিকের ঝুলন্ত লাশ

লক্ষ্মীপুরে রাস্তার পাশে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় কাশেম আলী (২৭) নামে এক ইটভাটা শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ জানুয়ারী) দুপুর ১২টার দিকে সদর উপজেলার তেয়ারীগঞ্জ ইউনিয়নের আন্দার মানিক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। লাশের অবস্থা দেখে স্থানীয়দের ধারণা ইটভাটা শ্রমিককে হত্যার পর মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

নিহত কাশেম আলী সদর উপজেলার তেয়ারীগঞ্জ ইউনিয়নের আন্দার মানিক গ্রামের আবু তাহেরের ছেলে। সে জসিম ব্রিকস্ নামে স্থানীয় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতো।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানায়, গত কয়েকদিন স্থানীয় জসিম ব্রিকস ফিল্ডে ইট তৈরির কাজ শেষে সোমবার ভোরে বাড়ি ফিরছিলেন কাশেম আলী। সকালে আন্দার মানিক এলাকায় বাড়ির কাছাকাছি পৌঁছালে কে বা কাহারে তাকে হত্যার পর রাস্তার পাশে গাছের সাথে ঝুলিয়ে রাখে। এসময় তার হাটু মাটি সাথে লেগে ছিলো। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় তেয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ইবনে ওমর হোসাইন ভুলু বিষয়টি নিশ্চিত করেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া বলেন, হত্যা না আত্মহত্যা এখনি সঠিব ভাবে বলা যাচ্ছে না। ময়না তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com