সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে জেলে পরিবারের ওপর বর্গাচাষীর হামলা, অগ্নিসংযোগ

লক্ষ্মীপুরে জেলে পরিবারের ওপর বর্গাচাষীর হামলা, অগ্নিসংযোগ

লক্ষ্মীপুরে জেলে পরিবারের ওপর বর্গাচাষীর হামলা, অগ্নিসংযোগ

লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নে মোঃ আলী ও আলমগীর হোসেন নামে এক জেলে পরিবারের বাড়ীতে অগ্নিসংযোগ করে ভিটে ছাড়া করার চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার আব্দুর রহিম ও করিমের বিরুদ্ধে। অভিযুক্ত আব্দুর রহিম ও করিম তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের মমিন উল্ল্যাহর ছেলে। মঙ্গলবার দুপুরে ওই ইনিয়নের চরভূতা গ্রামে ওই জেলে পরিবারটি এ অভিযোগ করেন।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে জেলে মোঃ আলী ও আলমগীর হোসেন এ জমিটি বর্গা চাষের জন্য একই এলাকার আব্দুর রহিম ও করিমের নিকট দেন। আর বাকী অংশে বসত ভিটে নির্মাণ করে ভোগ দখল করে আসছে তারা। গত কয়েকদিন ধরে বর্গা চাষীরা ওই জমিটি তাদের বলে দাবি করে জেলে পরিবারটির সাথে বাকবিতন্ডা করছে।

ভুক্তভোগী পরিবারের স্বজন রাবেয়া, রুমা ও আলেয়া বেগম জানায়, দীর্ঘদিন ধরে তাদের ক্রয় ও দখলীয় ৬১ শতক জমি বর্গা চাষ করে আসছেন রহিম ও করিম। হঠাৎ করে বর্গাচাষী রহিম ও করিম ২০/২৫ জন লোক নিয়ে তাদের বসতঘর থেকে বের করে দেয়। পরে বসতঘরের সামনে আসবাবপত্রে অগ্নিসংযোগ করে। তারা ওই জমির মালিকানা দাবি করছে। এনিয়ে স্থানীয় সালিশ, উকিল সালিশ, প্রশাসনের কাছে অভিযোগ, গ্রাম্য আদালতে সালিশ ও সর্বশেষ আদালতে মামলা দায়ের করে ওই দুই বর্গা চাষী। তারা কোথাও কোন কাগজপত্র দেখাতে না পারলেও এখন জোর করে উচ্ছেদের চেষ্টা করছে বলে দাবি করেন ভুক্তভোগী জেলে পরিবারটি।

অভিযুক্ত রহিম জানায়, প্রশাসনের কাছে অভিযোগ দেয়া হয়েছে। এনিয়ে কোন কথা বলতে রাজী হননি তিনি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ইবনে হোসাইন ভুলু জানান, উভয়পক্ষের কাগজপত্র তলব করা হলে একাধিক বৈঠক বসলেও বর্গাচাষী রহিম ও করিম জমির মালিকানার কোন কাগজপত্র দেখাতে পারেননি।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com