সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগঞ্জ/ উপজেলা আ.লীগ সভাপতির গাড়ি ভাংচুর, ১২-১৩ জনের নামে মামলা

রামগঞ্জ/ উপজেলা আ.লীগ সভাপতির গাড়ি ভাংচুর, ১২-১৩ জনের নামে মামলা

রামগঞ্জ/ উপজেলা আ.লীগ সভাপতির গাড়ি ভাংচুর, ১২-১৩ জনের নামে মামলা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সফিক মাহমুদ পিন্টুর গাড়ি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার ভোলাকোট ইউনিয়নের মোতালেব চেয়ারম্যানের ইটভাটার সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বুধবার (২৭ জানুয়ারি) আওয়ামী লীগের সভাপতি নিজে বাদী হয়ে ১২-১৩ জনের নামে মামলা দায়ের করেন।

দলীয় ও স্থানীয় একাধিক সূত্র জানায়, ঘটনার সময় আওয়ামী লীগ নেতা পিন্টু রামগঞ্জ থেকে ভাটরা ইউনিয়নে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। তার সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সদস্য তছলিম হোসেন, দল্টার বাজার আওয়ামী লীগ নেতা মনির হোসেন মাস্টার ও গাড়িচালক ছিলেন।

এর আগে তিনি রামগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের পাটোয়ারীর প্রচারণায় অংশ নিয়েছিলেন। এসময় তার গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল ছুড়তে থাকে দুর্বৃত্তরা। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরে দুর্বৃত্তরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ও ফাঁকা গুলি করে পালিয়ে যায়।

আওয়ামী লীগ নেতা সফিক মাহমুদ পিন্টু বলেন, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আমার ওপর হামলা চালানো হয়েছে। অল্পের জন্য আমরা প্রাণে বেঁচে গেছি। এ ঘটনায় আমি মামলা করেছি।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। জড়িতদের গ্রেফতার করা হবে।

প্রসঙ্গত, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের মধ্যে দ্বন্দ্ব চলছে। সভাপতি পিন্টু লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের এমপি আনোয়ার হোসেন খানের বিরোধী হিসেবে স্থানীয়ভাবে পরিচিত। রাজনৈতিক দ্বন্দ্বের জেরে গাড়িতে হামলার ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com