সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগর | ব্যবসায়ীর আড়াই লাখ টাকা মূল্যের তিন গরু চুরি

কমলনগর | ব্যবসায়ীর আড়াই লাখ টাকা মূল্যের তিন গরু চুরি

কমলনগর | ব্যবসায়ীর আড়াই লাখ টাকা মূল্যের তিন গরু চুরি

আব্দুর রহমান বিশ্বাস: লক্ষ্মীপুরের কমলনগরে জাহাঙ্গীর নামে এক ব্যবসায়ীর তিনটি গরু চুরি হয়েছে। শনিবার রাতে উপজেলার মার্টিন ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শাহে আলম মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন মার্টিন ইউনিয়নের ইউপি সদস্য নুরুল ইসলাম পারভেজ। এতে ব্যবসায়ীর জাহাঙ্গীর আলমের প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। উর্পাজনের একমাত্র সম্বল ৩টি গরু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে ওই ক্ষুদ্র ব্যবসায়ী।

ব্যবসাযীর চাচাতো ভাই মিঠু জানায়, রাত ১২ টার দিকে গরুর খাবার দিয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। সকাল বেলায় গরুর খামারে খাবার দেওয়ার জন্য গেলে দেখে খামারের দরজা খোলা ভিতরে একটি গরু নেই। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও চুরি হওয়া গরু গুলোর কোন সন্ধান পায়নি।

গরু চুরির ঘটনায় তারা থানাতে একটি অভিযোগ করবেন বলে জানিয়েছেন। স্থানীয়রা জানান, প্রায় ছয় মাস ধরে মার্টিন ইউনিয়নের বিভিন্ন জায়গায় গরু চুরি হচ্ছে। এমন ঘটনার কারনে সকল মানুষের মাঝে দেখা দিয়েছে চরম আতঙ্ক।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com