সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুর | ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৫ যুবককে গনপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে গ্রামবাসী

রায়পুর | ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৫ যুবককে গনপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে গ্রামবাসী

রায়পুর | ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৫ যুবককে গনপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে গ্রামবাসী

এমআর সুমন: লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৫ যুবককে গনপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে বিক্ষুদ্ধ গ্রামবাসী। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে তাদেরকে ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে সোমবার ভোররাতে (৮ ফেব্রুয়ারী) উপজেলার চরপাতা ইউপির পুর্বচরপাতা গ্রামের খাইল্লাগো পুলের সামনের আক্তারুজ্জামান পাটোয়ারী বাড়ীর রাস্তার উপর থেকে তাদেরকে আটক করে গণপিটুনী দেয় স্থানীয়রা। এসময় তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জামাদি ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।।

গনপিটুনির শিকার যুবকরা হলো, কুমিল্লার লটিয়া গ্রামের আবদুর রবের ছেলে সুমন (২৪), বরিশালের বাকেরগঞ্জের দেউলি গ্রামের তৈবুর রহমানের ছেলে ইলিয়াস (৩৯), লক্ষ্মীপুর সদরের মাছিমনগর গ্রামের হোসেন আহাম্মদ ভুঁয়ার ছেলে বিএম জাকারিয়া ওরফে রাকিব (৪২), গোপালগঞ্জের কাশিয়ানির ভাটিয়াপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রাজিব মোল্লা (৩০), কুমিল্লার তিতাসের বাতাকান্দি গ্রামের হাসিমুলের ছেলে সানাউল (২৫)। পুলিশ জানান, সোমবার ভোরে রাতে চরপাতা ইউপির ০৯নং ওয়ার্ডের পূর্ব চরপাতা গ্রামের খাইল্লাগো পোল টু মালিবাড়ি সড়কের আক্তারুজ্জামান পাটোয়ারী বাড়ীর পূর্বে রবি ও এয়ারটেল টাওয়ারে ৫ জনের যুবক প্রাইভেটকার যোগে এসে ডাকাতি করার প্রস্তুতি নেয়। গ্রামবাসী বুঝতে পেরে চারিদিক থেকে তাদের ঘেরাও করে গনপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

পরে ওসির নেতৃত্বে এসআই মোহাম্মদ সাফায়েত উল্লাহ ও এসআই মোঃ আব্দুল কুদ্দুছসহ পুলিশ ওই ৫ যুবককে আটক করে থানায় নিয়ে আসেন। রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, গ্রামবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে ৫ যুবককে ডাকাতির সরঞ্জাম ও একটি প্রাইবেটকারসহ আটক করা হয়। মঙ্গলবার দুপুরে ডাকাতির প্রস্তুতির মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com