সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে অভিনব কায়দায় বসত বাড়িতে চুরি

রামগতিতে অভিনব কায়দায় বসত বাড়িতে চুরি

0
Share

রামগতিতে অভিনব কায়দায় বসত বাড়িতে চুরি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নে এক বসত বাড়িতে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।

১৫ ফেব্রুয়ারি (সোমবার) দিবাগত রাতে উপজেলার বড়খেরী ইউনিয়নের দুলাল ব্যপারির বাড়িতে ওই চুরির ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে ঘটনাটি সরজমিনে গিয়ে পরিদর্শনে আসেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিনব পদ্ধতিতে রাতের কোন এক সময়ে নেশা জাতীয় দ্রব্য খাবারের সাথে খাইয়ে কিংবা ছিটিয়ে এ চুরির কার্যক্রম চালায়। এতে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, ডাইমন্ড রিং, দুটি ব্যবহৃত মোবাইল সেট চুরি হয়।

দুলাল ব্যপারির সাথে আলাপকালে তিনি জানান, গতকাল সন্ধ্যায় বাজারে গেলে আমি অসুস্থ্যবোধ করি, পরে আমি ও আমার ছেলেসহ বাড়িতে চলে আসি। আমি বাড়িতে দ্রুত চলে আসায় পরিবারের অন্যান্য সদস্য রাত ১০টার মধ্যে ঘুমিয়ে পড়ে। কিন্তু ভোরে আমার স্ত্রীর চিৎকারে আমার ঘুম ভাঙ্গে। অক্ষত অবস্থায় আমার রক্ষিত নগদ অর্থ,স্বর্ণালঙ্কার, ডাইমন্ড রিং, দুটি ব্যবহৃত মোবাইল লুটে নেয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, এ ঘটনায় তদন্ত চলছে।

দ্রুত তদন্তের মাধ্যমে ওই ঘটনার সাথে জড়িত কু-চক্রি মহলদের বের করার দাবী জানান সচেতন এলাকাবাসী। এ ধরনের ঘটনা যাতে আগামীতে না ঘটে সেজন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।

 

রামগতি সংবাদ আরও সংবাদ

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com