সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের র‌্যাবের হাতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লক্ষ্মীপুরের র‌্যাবের হাতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লক্ষ্মীপুরের র‌্যাবের হাতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চারশত ৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে লক্ষ্মীপুরের র‌্যাব-১১। বুধবার দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে র‌্যাব-১১ এ তথ্য নিশ্চিত করে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালী জেলার সোনাইমুড়ি এলাকার পদিপাড়া বাজার থেকে ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক কামরুল হাসান তুষার নোয়াখালী জেলার গোপালপুর ইউনিয়নের সাহাবুদ্দিন ফুক্কার ছেলে, পারভেজ মোশারফ একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে এবং ইমরান একই জেলার আমিশাপাড়া ইউনিয়নের আব্দুল খালেকের ছেলে। অপর পলাতক আসামী ফাহিম ইসলাম গোপালপুর ইউনিয়নের আবুল হাশেমের ছেলে।
র‌্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সোনাইমুড়ি এলাকার পদিপাড়া বাজারের সামনে থেকে ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছে ৪০৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা আরো জানায়, দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে তারা মাদক ব্যবসা করছে। ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য তারা বাজারে এসেছিল বলেও স্বীকার করে। এদিকে র‌্যাবের অভিযানের সময় ফাহিম ইসলাম নামে অপর সহযোগী সুকৌশলে পালিয়ে যায়।
র‌্যাব-১১ লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন জানান, ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানালেন র‌্যাবের এই কর্মকর্তা।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com