সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে বরিশালের ৮ জেলের জরিমানা জালে আগুন

কমলনগরে বরিশালের ৮ জেলের জরিমানা জালে আগুন

কমলনগরে বরিশালের ৮ জেলের জরিমানা জালে আগুন

জাটকা সংরক্ষণ করে ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে মার্চ ও এপ্রিল দুই মাস মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মেঘনা নদী থেকে আট জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে ৩টি নৌকা, ৪০ হাজার মিটার কারেন্ট জাল, ১টি বাধা জাল
এবং ৪০ কেজি ছোট মাছ জব্দ করা হয়। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তর লক্ষ্মীপুর ও কোস্টগার্ড অভিযান করে এদের আটক করে। পরে বিকালে মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইন এর আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে আটকদের কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় এবং বয়স বিবেচনায় একজনকে ক্ষমা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কমলনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোঃ কামরুজ্জামান।
আটক জেলেরা হলেন, কাবুল মুন্সী(২৫), ইউনুস সিকদার(৩০), মিরাজ ব্যাপারী(২০), ইনসান মিয়া(১৮), রুহুল আমিন জমরদার(২৮), নুরনবী মিয়া(২০), মামুন জমরদার(২৩) ও বয়স কম হওয়ায় রহিম শেখ (১৫) কে ছেড়ে দেয়া হয়। এরা সবাই বরিশাল জেলার উত্তর সিন্নির চর ও মেহেন্দীগঞ্জ এলাকার বাসিন্দা।
জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ৮ জেলেকে আটক করে জরিমানা আদায় করা হয়েছে। জব্দকৃত জাল বিনষ্ট ও মাছ দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে। মেঘনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানালেন মৎস্য বিভাগের এ কর্মকর্তা।
লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার একশ কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই একশ কিলোমিটার মেঘনা নদী এলাকাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এ সময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাত ও মজুদ নিষিদ্ধ করা হয়েছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com