ইয়াবা ট্যাবলেটসহ শাহাদাত হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে লক্ষ্মীপুরের র্যাব-১১। র্যাব দাবি করেছে গ্রেফতারকৃত ওই যুবক মাদক ব্যবসায়ী। মঙ্গলবার দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে র্যাব-১১ এ তথ্য নিশ্চিত করে। এর আগে সোমবার সন্ধ্যায় নোয়াখালী জেলার কেন্দুরবাগ পশ্চিম খালপাড় এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক শাহাদাত হোসেন ওই এলাকায় বেড়ী বাঁধের পাশে সরকারী খাস জায়গায় ভাসমান বাসিন্দা ও হানিফের ছেলে।
র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় কেন্দুরবাগ পশ্চিম খালপাড় এলাকায় অভিযান করলে মাদক ব্যবসায়ী শাহাদাতকে ইয়াবাসহ আটক করা হয়। এসময় তার কাছে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে আরো জানায়, দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসা করছে। র্যাব-১১ লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে।

0Share