সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে জব্দকৃত ১১৫ টন চাল ও গমের নিলাম স্থগিত করেছে হাইকোর্ট

কমলনগরে জব্দকৃত ১১৫ টন চাল ও গমের নিলাম স্থগিত করেছে হাইকোর্ট

কমলনগরে জব্দকৃত ১১৫ টন চাল ও গমের নিলাম স্থগিত করেছে হাইকোর্ট

কমলনগরে জব্দকৃত ১১৫ টন চাল ও গমের নিলাম স্থগিত করেছে হাইকোর্ট গত ২ জুলাই ২০২০ তারিখে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযানে সরকারি সিলমোহর কৃত কাবিখা প্রকল্পের ৯৫ টন চাল ও ২০টন গমের নিলামের জন্য সোমবার ধার্য থাকলেও আজ রবিবার মহামান্য হাইকোর্ট তা স্থগিত করে দেন।

সেই সাথে বাদীর চাল গম আটক করা কেন বেআইনি ঘোষণা করা হবে না ও বাদিকে কেন চাল-গম গুলো ফেরত দেওয়া হবে না মর্মে মহামান্য হাইকোর্ট রুল জারি করেন। হাইকোর্টের মাননীয় বিচারপতি মো: খসরুজ্জামান এবং বিচারপতি মোঃ: মাহমুদ হাসান তালুকদার এর দ্বৈত বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।

এ সময় বাদী পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সেক্রেটারি ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান এবং সরকার পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাঘমার।

বাদী পক্ষের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান জানান, গত ৭ জুলাই লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার আব্দুর রব এর মালিকানাধীন গোডাউনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে সরকারি সিলমোহর কৃত কাবিখা প্রকল্পের ৯৫ টন চাল ও ২০ টন গম সিলগালা করে।

পরবর্তীতে উপজেলা প্রশাসন নিলামের জন্য ৮ মার্চ ২০২১ তারিখে এক দরপত্র আহবান করে। সোমবার (২২ মার্চ) এ নিলাম হওয়ার কথা থাকলেও তা স্থগিত করে হাইকোর্ট। এখন আদালতে শুনানি শেষে নির্ধারিত হবে বাদী পক্ষ চাল পাবে কিনা, সে পর্যন্ত নিলাম কার্যক্রম স্থগিত থাকবে।

তিনি আরো জানান, কাবিখা প্রকল্পের চাল সাধারণত বাজার মূল্যে বিক্রি করে প্রকল্প বাস্তবায়ন করা হয়। সুতরাং বৈধ ভাবে বৈধ লাইসেন্স ধারী ক্রয়-বিক্রয় করতে পারেন তাই আশাকরি বাদীপক্ষে মামলা টি চূড়ান্ত রায় আসবে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com